ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম

#
news image

দেশে শান্তি, ন্যায় ও নীতি-আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে নগরীর কচুয়া চৌমুহনীতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘দেশে টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন নৈতিক নেতৃত্ব ও জবাবদিহিমূলক প্রশাসন। জনগণ চায় এমন বাংলাদেশ, যেখানে সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।’

তিনি আরও বলেন, দল বা নেতৃত্বের পরিবর্তনের চেয়ে বড় বিষয় হলো চিন্তাধারা ও নৈতিকতার পরিবর্তন। সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক তৈরি হলে বাংলাদেশ হবে একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র।

দেশের উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও সুশাসন নিশ্চিত করতে নাগরিকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নীতি ও আদর্শের ভিত্তিতে দেশের অগ্রযাত্রায় সবাইকে অংশগ্রহণ করতে হবে।

সমাবেশে মুফতি ফয়জুল করীম কুমিল্লা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হারুনুর রশিদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিল্লাল হোসাইন এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি এনামুল হক মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মহানগর উপদেষ্টা আলহাজ কামরুল হাসান খান খোকন এবং সদর দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা নুর হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মুফতি ফয়জুল করীমের নেতৃত্বে দেশ ও জাতির অগ্রগতি, স্থিতিশীলতা ও শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক :

২৩ অক্টোবর, ২০২৫,  10:49 PM