ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের একমাত্র শক্তি: সালাহউদ্দিন আহমেদ

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য কোনো কারণে নষ্ট হলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে ডেকে আনবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। 

একইসঙ্গে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে।

‘জুলাই সনদ’কে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল হিসেবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এ সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। এটিই নিয়ম, এটিই সাংবিধানিক ঐতিহ্য। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে, সেই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের কাছে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা যেন কোনোভাবেই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আমরা যেন এ জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি। গণভোটের মাধ্যমে সেগুলো প্রতিষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, কেউ যেন আমাদের এ টোটাল প্রক্রিয়াটাকে একসময় অবৈধ বলে আওয়াজ না দিতে পারে। আগামী ১০ বছর বা ১৫ বছর পরে যাতে এ প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে সেরকম একটা ভিত্তি আমাদের এখনই রচনা করতে হবে। সুতরাং অতি সাবধানে আমাদের অর্জিত সাফল্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, এনসিপির অনেক বক্তব্য আছে যেগুলো আমরা ধারণ করি। কিন্তু সেগুলোর একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। ভবিষতে যাতে এ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্যই এসব বলছি। এমন কোনো প্রস্তাব দেওয়া উচিত নয়, যাতে ভবিষ্যতে সেগুলো প্রশ্নবিদ্ধ হয়।

নিজস্ব প্রতিবেদক :

২৭ অক্টোবর, ২০২৫,  7:46 AM