ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ওয়াদুদ ভূইয়া

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন দলের সহ কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হচ্ছেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।
এছাড়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঢাকা-১৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা তুলি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলের নেতাকর্মীরা মনে করছেন, ওয়াদুদ ভূইয়ার এই মনোনয়ন ঘোষণায় খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

০৩ নভেম্বর, ২০২৫,  8:36 PM