ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-৩ আসনে।

এর আগে সোমবার বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

টানা সাড়ে তিন ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রার্থী বাছাইয়ের মানদণ্ড এবং নির্বাচনকালীন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে বিকেলে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে প্রথম দফার ২৩৭ আসনের প্রার্থী তালিকা পড়ে শোনান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের সমর্থন নিয়ে বিএনপি ও এর সহযোগী জোট একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশকে নতুন রাজনৈতিক দিক-নির্দেশনা দিতে সক্ষম হবে।’

তিনি আরও জানান, বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে দ্বিতীয় দফায়, যা খুব শিগগিরই জানানো হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীদের মধ্যে দলীয় অভিজ্ঞ নেতা ছাড়াও তরুণ প্রজন্মের নতুন মুখদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী প্রার্থীর সংখ্যাও এবার আগের তুলনায় বেশি হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিবেদক :

০৩ নভেম্বর, ২০২৫,  9:25 PM