ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

পানছড়িতে যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

#
news image

দিনভর উৎসবমুখর পরিবেশে তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত ও বেগবান করতে পানছড়িতে অনুষ্ঠিত হলো এক সাংগঠনিক সভা। শনিবার (৮ নভেম্বর) সকালে তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” প্রচার এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ।

বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শুরু হয় মূল সাংগঠনিক সভা। দুপুর থেকেই উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকায় মিছিল, শ্লোগান আর সমর্থকদের ঢলে তৈরি হয় প্রাণচঞ্চল পরিবেশ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদল সভাপতি মাহাবুব আলম সবুজ। পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম কোম্পানী। সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. আফছার।

বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করা সময়ের দাবি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে একতাবদ্ধ থেকে মাঠে থাকার আহ্বান জানান তারা।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেয়।

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

০৯ নভেম্বর, ২০২৫,  12:07 AM