ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায় : মির্জা ফখরুল

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনি জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণভোট-সনদ কী? এসব জনগণ বোঝে না। তারা দেশে তৈরি করা কোনো সংকট বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হবো না, তা সংসদে গিয়ে পাস হবে।

গণহত্যা ও গণঅভ্যুত্থান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো— সেসময় পশ্চিম পাকিস্তানিরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের ওপর, আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে।

জামায়াত ও নিজের শেষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। বিগত সময়ে আমরা কী করেছি আর তারা কী করেছে এটা বিবেচনা করে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন আপনারা।

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায্য দামের ব্যবস্থা করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কৃষকের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড করা হবে। সহজ কিস্তিতে ব্যাংক লোনের ব্যাবস্থা করা হবে।  তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পথ তৈরি করে দেওয়া হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০৯ নভেম্বর, ২০২৫,  7:01 PM