ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

#
news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ এক বিবৃতি দেন।

বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে, চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। 

তিনি আরো বলেন, আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশী কঠোর পদক্ষেপ অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত বেদনাদায়ক। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরও সহনশীল আচরণ কাম্য।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এদিকে শিক্ষকগণ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও গোটা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। 

তিনি বলেন, অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়লে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। শিক্ষার ক্ষতি যে কোনো জাতির জন্য অপূরণীয় ক্ষতি— এ বিষয়টিও সম্মানিত শিক্ষকসমাজকে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কঠোর অবস্থান থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। 

শিক্ষকদের আন্দোলনের দ্রুত অবসান ঘটিয়ে, তাদেরকে ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণে আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক :

০৯ নভেম্বর, ২০২৫,  7:08 PM