ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

নওগাঁ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ 

#
news image

৪৭ নওগাঁ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে সড়কের ওপর অবস্থান নেন তারা।

নেতাকর্মীদের দাবি, ঘোষিত মনোনয়নে সম্ভাব্য প্রার্থী সামসুজ্জোহা খানের মনোনয়ন বাতিল করে নাজিবুল্লাহ চৌধুরীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই প্রতিবাদে নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ করে সড়কের ওপর সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা ‘মনোনয়ন পরিবর্তন চাই’, দুর্নীতিবাজ চাঁদাবাজ প্রার্থী চাইনা ; গ্রহণযোগ্য শিক্ষিত নেতা চাই; ‘তৃণমূলের মতামতের মূল্য দাও’এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দিলে দল ক্ষতিগ্রস্ত হবে। যাকে জনগণ চায় না তাকে চাপিয়ে দিলে তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে যাবে। এজন্য জরুরি ভিত্তিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।

নওগাঁ প্রতিনিধি :

১৭ নভেম্বর, ২০২৫,  8:04 PM