ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

টঙ্গীতে হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি'র বিক্ষোভ মিছিল 

#
news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ, হাসিনার ফাঁসির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে চেরাগআলী থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়। 

মিছিলে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। 

সমাবেশে রাকিব উদ্দিন সরকার পাপ্পু  বলেন,স্বৈরাচার শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্টের সময় মানবতাবিরোধী অপরাধ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এ মামলার রায়কে বাধাগ্রস্ত করতে দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করছে। যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা বলেন, দলের নীতি ও আদর্শ ধরে রেখে শান্তিপূর্ণ উপায়ে তাদের আন্দোলন চলবে।পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে উপস্থিত ছিল বলে জানা গেছে। তবে মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

১৭ নভেম্বর, ২০২৫,  8:15 PM