ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

বাগেরহাটে জামায়াতের যুব সমাবেশ ও অফিস উদ্বোধন, বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

#
news image

বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত যুব সমাবেশ অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ভোজপাতিয়া অফিসের বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। ভোজপাতিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সরদার।

সমাবেশে বক্তব্য রাখেন ভোজপাতিয়া ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সিফাতুল্লাহ সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজে নৈতিকতা, সততা আদর্শিক রাজনীতির চর্চায় দলটির ভূমিকা অপরিহার্য।

সমাবেশে রামপালের ভোজপাতিয়া ইউনিয়নের বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন। তারা অভিযোগ করেন আগস্টের পর থেকে বিএনপির অভ্যন্তরীণ দখল, চাঁদাবাজি বিভিন্ন অপকর্মে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এসব কারণেই জামায়াতের নৈতিক রাজনীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে তারা নতুনভাবে রাজনৈতিক পথচলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, “জামায়াত ইসলামী ন্যায়, সত্য ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণের পাশে থেকে সেবা নৈতিকতার রাজনীতিতে বিশ্বাসী দল আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, দেশ সমাজের পরিবর্তন চাইলে আদর্শিক রাজনীতির বিকল্প নেই। তরুণদের সঙ্গে নিয়ে সামনের দিনগুলোতে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৫ নভেম্বর, ২০২৫,  6:40 AM