ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

টঙ্গীতে ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ।

#
news image

গাজীপুরে টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (কামু), ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। তিনি জন্মলগ্ন থেকে গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। তার বর্তমান শারীরিক অবস্থা আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা মহান আল্লাহর দরবারে একান্তভাবে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসেন। দেশের মানুষ এখনো তার দিকেই তাকিয়ে আছে।

তিনি আরও বলেন, আজকের এই দোয়া মাহফিল ছাত্রদলসহ সব স্তরের নেতাকর্মীদের ভালোবাসার বহিঃপ্রকাশ। দেশনেত্রীর সুস্থতা ফিরলে দেশের গণতন্ত্রের পথ আবারও শক্তিশালী হবে। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়, এ সময় নেতাদের চোখে অশ্রুসিক্ত এক হৃদয়বিদারক দৃশ্য, পরে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৩ ডিসেম্বর, ২০২৫,  6:05 PM