ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
নোয়াখালী সদরে ৫ মাদকসেবীর কারাদণ্ড জমকালো আয়োজনে ফটিকছড়ি প্রেসক্লাবের ইফতার মাহফিল ঈদে যাত্রী সেবার  মান বাড়াতে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা 'চরপার্বতীতে পানের বরজ ভাঙচুরের অভিযোগ প্রশ্নবিদ্ধ' বড়লেখায় অবৈধ  বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার কবে ? কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত অবৈধভাবে বদরগঞ্জে নদী থেকে বিএনপি-আওয়ামীলীগ নেতাদের বালু উত্তোলন

জামায়াত আমাদের মা বোনদের কাছে গিয়ে নানান কথা বলে, গত ১৭ বছর তারা কোথায় ছিল - ডাঃ আনোয়ারুল হক

#
news image

গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীর নিপিড়ীত হয়েছে। জেলে গেছে। কিন্তু জামায়াত আমাদের গ্রামের সহজ সরল বোনদের কাছে গিয়ে নানান প্রলোভন দেখাচ্ছে। কিন্তু গত ১৭ বছর তারা কোথায় ছিল? তারা তো সুময়ের কোকিল। যদি আবার কোনদিন দেশে ফ্যাসিস্টরা আসে তাহলে জামায়াত আবার আগের মত লুকিয়ে যাবে। পলাতক রা বলত তারা ঘরে ঘরে চাকরি দিবে। তারা যদি চাকরি দিত তাহলে হয়তো দেশের একজনও বেকার থাকত না। তারা শুধু কথাতেই ছিল কাজে নেই। আজ শনিবার ৬ ডিসেম্বর নেত্রকোনার চিরাম ইউনিয়নের বাদ চিরাম এলাকায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনের আগে এসব কথা বলেন নেত্রকোনা-২ আসনের ধানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। এসময় তিনি আরো বলেন চিরাম ইউনিয়নটি অত্যন্ত অবহেলিত। যদি আল্লাহ আমাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেন তাহলে আমি এই ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করব।

এসময় আরো উপস্থিত ছিলেন চিরাম ইউনিয়নের কৃতি সন্তান শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের থাইরয়েড, হরমোন ও ডায়বেটিস বিশেষজ্ঞ ডাঃ এমএ হালিম,জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজিজুল ইসলাম ফারাশ সুজাত, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলীসহ প্রমুখ।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৭ ডিসেম্বর, ২০২৫,  8:29 PM