ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

পটুয়াখালী–৩ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীদের সরব উপস্থিতি

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেষ দিনের মনোনয়ন দাখিলে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব মোঃ নুরুল হক নুর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মোঃ শাহ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে বিএনপির বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী হিসেবে জনাব হাসান মামুনসহ আরও কয়েকজন প্রার্থী শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাচন অফিস চত্বর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, নির্ধারিত তারিখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

পটুয়াখালী প্রতিনিধি :

২৯ ডিসেম্বর, ২০২৫,  6:40 PM