ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বাগেরহাটে ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩২ প্রার্থী

#
news image

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতসহ ৩২ জন প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, মুসলিম লীগ, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে বাগেরহাট-১ (ফকিরহাট-চিতলমারী-মোল্লাহাট) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কপিল কৃষ্ণ মন্ডল (বিএনপি), মো. মশিউর রহমান খান (জামায়াত), মো. মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), মুজিবুর রহমান শামীম (ইসলামী আন্দোলন), স ম গোলাম সরোয়ার (জাপা),  মো. আমিনুল ইসলাম (এবি পার্টি), এম ডি শামসুল হক (মুসলীম লীগ), এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), মো. শেখ মাসুদ রানা (স্বতন্ত্র), এস এম মুশফিকুর রহমান (স্বতন্ত্র), আ. সবুর শেখ (স্বতন্ত্র)।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে শেখ মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), শেখ মনজুরুল হক রাহাত (জামায়াত), শেখ আতিয়ার রহমান (ইসলামী আন্দোলন), মো. রমিজ উদ্দিন (বাংলাদেশ খেলাফত মজলিস), বালী নাছের ইকবাল (খেলাফত মজলিস), মো. হাসান ইমাম (এলডিপি), বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম (স্বতন্ত্র)।
বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনে শেখ ফরিদুল ইসলাম (বিএনপি), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ (জামায়াত). এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), মো. জুলফিকার হোসেন (খেলাফত মজলিস), মো. হাবিবুর রহমান মাস্টার (জাসদ রব), মো. রহমাতুল্লাহ (এনসিপি),  শেখ জিল্লুর রহমান (ইসলামী আন্দোলন)।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে সোমনাথ দে (বিএনপি), মো. আব্দুল আলীম (জামায়াত), মো. ওমর ফারুক (ইসলামী আন্দোলন), সজন কুমার মিস্ত্রী (জাপা), মো. আ. লতিফ খান (জাসদ রব), কাজী খাইরুজ্জামান শিপন (স্বতন্ত্র)।
বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

৩০ ডিসেম্বর, ২০২৫,  5:27 PM