ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ফরিদপুর ৪ সংসদীয় আসনে  ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে মনোনয়নপত্র  দাখিলের শেষ দিন সোমবার ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ টি মনোনয়ন পত্র জমা পড়েছে।  এদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল  এর মনোনয়ন পত্রটি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জালাল উদ্দিন  গ্রহন করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা উপস্থিত ছিলেন।
জানা যায়, ফরিদপুর-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল সোমবার সকালে ভাংগা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মূল মনোনয়ন পত্র দাখিল করেন। পরে একই দিন বিকেলে চরভদ্রাসন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্রের ছায়া কপি দাখিল করেন। এ মনোনয়ন পত্র দাখিলের সময় উক্ত প্রার্থীর সাথে ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোদ্দারেস আলী ঈসা, বিএনপি নেতা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, খন্দকার ইকবাল হোসেন সেলিম ও ওয়াহিদুজ্জামান মোল্যা আহবায়ক সম্মেলন প্রস্তুত কমিটি চরভদ্রাসন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার,উপজেলা বি এন পি নেতা এ.জি.এম বাদল আমিন, মঞ্জুরুল হক মৃধা  , কে.এম ওবায়দুল বারী দীপু, আব্দুল কুদ্দুস বাদশা সদস্য সচিব সম্মেলন প্রস্তুত কমিটি , আব্দুল কুদ্দুস, আরমান সরদার,আমিনুল হক বাচ্চু,মোস্তফা কবির, গোলাম মোস্তফা,জুলহাস হোসেন জুলু, সেন্টু মাষ্টার,সদস্য সম্মেলন প্রস্তুত কমিটি। ইউনুস দেওয়ান সাবেক ভিপি, মোজাফ্ফর হোসেন জাফর সভাপতি যুবদল, আবদুল ওহাব মোল্যা সাধারণ সম্পাদক যুবদল,আসলাম সেখ (সভাপতি শ্রমিক দল ), কালাম মোল্যা প্রমূখ। 
 এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন স্থপতি মুজাহিদ বেগ। সহ আরো ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জেলা রিটানিক কর্মকর্তার নিকট দাখিল করেন। এদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন মাওলানা সরোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মুফতি রায়হান জামিল, মোহাম্মদ ইসাহাক চোকদার  ইসলামী আন্দলন বাংলাদেশ, আতাউর রহমান, আবদুল কাদের মিয়া স্বতন্ত্র, মোহাম্মদ মুজিবর হোসাইন স্বতন্ত্র, মোহাম্মদ তাসলিম মাতুব্বর গন অধিকার পরিষদ 
 
৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। 

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

৩০ ডিসেম্বর, ২০২৫,  6:59 PM