ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

#
news image

বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট শহরের দশানী এলাকার ঐতিহ্যবাহী ধানসিঁড়ি হোটেলে বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত ইসলামি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির এবিএম মুজিবর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান অলি, জেলা কমিটির শূরা সদস্য শাহিদুল আলম, বাগেরহাট পৌরসভার সভাপতি শামিম হাসান, বাগেরহাট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক সভাপতি বাবুল সরদার, মো. কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা আব্দুর রব, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী, আরিফুল ইসলামসহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।
সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৭ জানুয়ারি, ২০২৬,  5:16 PM