ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

নোয়াখালীর বসুরহাটে জামায়াত প্রার্থীর পক্ষে উৎসবমুখর পরিবেশে বিশাল মিছিল

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে বসুরহাট পৌরসভায় এক বিশাল ও উৎসবমুখর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। প্রচারণার প্রথম দিনেই বসুরহাটে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আনন্দ মিছিল বের করা হয়।
 
মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশপাশের ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে দলীয় কর্মী,সমর্থকদের হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও পোস্টার দেখা যায়।
 
এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতির জানান দেন। পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পৃথক পৃথক মিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রমও পরিচালিত হয়।
 
মিছিল ও প্রচারণা কর্মসূচি ঘিরে পুরো বসুরহাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ :

২২ জানুয়ারি, ২০২৬,  10:52 PM