ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

হেফাজতে ইসলামের আমিরের দোয়া নিলেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী

#
news image

উপমহাদেশের বর্ষীয়ান আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণকালে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই নেতার মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ফটিকছড়ির সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং জনকল্যাণমুখী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
 
সাক্ষাৎকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “ফটিকছড়িকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে সমাজ বিনির্মাণে আলেম-ওলামাদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে কেন্দ্র করেই, একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
 
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়পরায়ণ নেতৃত্ব, জনসেবামূলক রাজনীতি এবং আদর্শ সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।
এসময় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম ওলামাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
এতে উভয় পক্ষই দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

৩০ জানুয়ারি, ২০২৬,  8:00 PM