ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

ফরিদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

#
news image

আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুর আগমনকে ঘিরে প্রস্তুতি জোরদার করেছে জেলা ও মহানগর বিএনপি।
এ উপলক্ষে আজ রবিবার সকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর হোসেন চৌধুরী রুবেল ও সদস্য মোহাম্মদ শামীম হোসেন।
এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু, সিনিয়র যুগ্ন আহবায়ক ‌শহিদুল ইসলাম লিটন, ছাত্রদলের সহ-সভাপতি আদনান খান, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ এবং সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সজীব আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের জনসভাকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ব্যাপক জনসমাগমের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  2:49 PM