ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সকল নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি: প্রশাসক

#
news image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সকল নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি। এই কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।

আজ বিকেলে মিরপুরের টোলারবাগ খাল (মিরপুর মাজার রোড থেকে গাবতলি মেইন রোড পর্যন্ত) খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি আরও বলেন, ‘একটি বাসযোগ্য শহর উপহার দেওয়াই ডিএনসিসির প্রথম অঙ্গীকার। জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে। সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।’

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, অঞ্চল ৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

মশার উপদ্রব নিয়ন্ত্রণে খাল পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে প্রশাসক আরও বলেন, ময়লা ও বদ্ধ পানিতে মশার প্রজনন হয়। তাই খালে ময়লা না ফেলতে নাগরিকদের অনুরোধ জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক :

২০ এপ্রিল, ২০২৬,  9:21 PM