ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে ডিবি পুলিশের বড় সাফল্য: ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

#
news image

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১২৯ কেজি গাঁজা এবং ০৭ বোতল নেশাজাতীয় মাদক ইসকাফ (Eskuf)।
আজ ২২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার ভোর ০৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাধবপুর থানাধীন জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকার রতন মিয়ার বসতবাড়ি তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে পুলিশ আকলিমা আক্তার (২৮) কে গ্রেপ্তার করেছেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

২৩ এপ্রিল, ২০২৬,  1:32 AM