ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর-২ আসনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক পেলেন

#
news image

 জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা আড়াইটায় পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান প্রতীক বরাদ্দের এই ঘোষণা দেন। 

এ সময় পিরোজপুরের ৩টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।এর আগের দিন রোববার পিরোজপুর-২-এর রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো এক চিঠিতে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য চিঠি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের আর্টিকেল-১৬(২) এবং ১৬(৩) প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনি এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কানাই লাল বিশ্বাসের পরিবর্তে আনোয়ার হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।  তাই আনোয়ার হোসেনকে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। 

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু  একাদশ সংসদ নির্বাচনে নিজ দল জেপির প্রতীক সাইকেল নিয়ে ভোটের মাঠে লড়লেও এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩,  5:19 PM