ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

#
news image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং চাষাবাদে সুষম সারের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) কর্মসূচির আওতায় এই বিশেষ কংগ্রেসের আয়োজন করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ড. মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল কাদের এবং হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ আরও অনেকে।
কৃষি বিষয়ক এই পার্টনার কংগ্রেসে লৌহজং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন প্রতিনিধি এবং স্থানীয় ৭০ জন প্রান্তিক কৃষকসহ মোট ১০০ জন অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির আধুনিকীকরণ, পুষ্টির নিরাপত্তা বিধান এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কংগ্রেসে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে সহনশীল ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা যায় এবং জমিতে সুষম সার ব্যবহার করে ফলন বাড়ানো যায়, সে বিষয়ে কৃষকদের বিস্তারিত ও বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

৩০ জুন, ২০২৬,  8:19 PM