ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান আগামী অর্থবছরের প্রস্তাবিত আয়-ব্যয়ের এই বিশাল বাজেট উপস্থাপন করেন।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, "স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে পৌরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করা হবে। একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই বর্তমান প্রশাসনের অন্যতম মূল লক্ষ্য। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও সেবার গুণগত মান বৃদ্ধি নিশ্চিত করা হবে।"

ঘোষিত প্রস্তাবিত বাজেটে মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, জরাজীর্ণ সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী ছাউনি নির্মাণ, পথচারীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের প্রহরী নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পৌর এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিশিষ্ট বিএনপি নেতা আব্দুল হাই সেলিম, প্রফেসর আবুল বাশার, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং জামায়াতের আমির মোশাররফ হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাজেট পরবর্তী মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বাস্তবমুখী ও জনকল্যাণকেন্দ্রিক এ বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে বসুরহাট পৌরসভার নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং পৌর এলাকার পরিকল্পিত ও টেকসই উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে তাঁরা এই বাজেট সফলভাবে বাস্তবায়নে পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০১ জুলাই, ২০২৬,  8:38 PM