ঢাকা ০৬ জুলাই, ২০২৬
শিরোনামঃ
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি প্রয়োজন : তথ্যমন্ত্রী গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করল সরকার ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৩৯ জন শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আজমিরীগঞ্জে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

#
news image

 "পরিকল্পিত পল্লী, সমৃদ্ধ বাংলাদেশ"—এই প্রত্যয়কে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ এবং বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিন কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম এবং কোম্পানীগঞ্জ ইউসিসি এ লিমিটেডের চেয়ারম্যান আফতাব আহমেদ বাচ্চু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, সালাউদ্দিন সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হলো শক্তিশালী ও আত্মনির্ভরশীল গ্রামীণ অর্থনীতি। কৃষি, পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এ আয়োজন গ্রামীণ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রতি স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

কোম্পানীগঞ্জ  (নোয়াখালী) প্রতিনিধি :

০৬ জুলাই, ২০২৬,  10:17 PM