স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকার মাদকই বন্ধ করতে পারেন না, সারা দেশের কীভাবে করবেন - নাহিদ ইসলাম
আমিনুল ইসলাম রবিন :
০৬ জুলাই, ২০২৬, 10:28 PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের মাদকবিরোধী কার্যক্রমের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, “যিনি নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবেন?”
আজ সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ থেকে দেশব্যাপী এই ‘জুলাই পদযাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এনসিপি গাজীপুর জেলা কমিটির সভাপতি এম এম শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে নাহিদ ইসলাম বলেন, "মাদকের ভয়াবহ বিস্তার আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে একটি সম্পূর্ণ মাদকমুক্ত সমাজের প্রত্যাশা করলেও কার্যকর ও আন্তরিক উদ্যোগের অভাবে বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।" তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, "জনগণের প্রত্যাশা পূরণে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি দিলে চলবে না, মাঠে দৃশ্যমান উদ্যোগ ও বাস্তব ফলাফল দেখাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রকৃত সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল মাদকের এই মরণ ছোবল রোধ করা সম্ভব।"
উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান। এছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
সমাবেশে উপস্থিত বক্তারা দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল পদযাত্রা কালীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।