ঢাকা ১৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সহনশীল নগর পরিকল্পনা ও জলপথ পুনরুদ্ধারের তাগিদ বিশেষজ্ঞদের প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ চট্টগ্রাম ছাড়া অন্য ১০ বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা যথারীতি চলবে : আন্তঃশিক্ষা বোর্ড প্রথমবার বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০ পিরোজপুরে সিও অফিস সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরি, ৩ লাখ টাকা লুট গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণ, ভিডিও করল সহযোগী: গ্রেপ্তার ১

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

#
news image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন ও খুলনা বিভাগে ৭০ জন রয়েছেন।

এই সময়ে ২৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর-এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৫৭০ জন। 

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৯ শতাংশ নারী। এই বছর ২৫ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক :

১২ জুলাই, ২০২৬,  9:00 PM