ঢাকা ১৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী সাবেক ভূমিমন্ত্রীর ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বেজা ও জেনসন অ্যান্ড নিকলসনের চুক্তি: ১৩.৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি জবি’র সাংবাদিকতা বিভাগের ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’ উদ্বোধন 'ফাইনালের আগেই ফাইনাল'- ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বেজা ও জেনসন অ্যান্ড নিকলসনের চুক্তি: ১৩.৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ

#
news image

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৩ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬১ কোটি টাকা) বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের মধ্যে একটি ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বেজার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬ দশমিক ৩৪ একর জমিতে তাদের নতুন কারখানা স্থাপন করবে। এই ভারী বিনিয়োগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

কারখানাটিতে মূলত উচ্চমানের রিজিড প্লাস্টিক পেইল, শিল্পে ব্যবহৃত রং, ফুড-গ্রেড প্যাকেজিং, মেটাল প্যাকেজিং এবং দেশের শীর্ষস্থানীয় রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টসের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে। বেজা জানিয়েছে, জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড মূলত বার্জার পেইন্টসের একটি শক্তিশালী অঙ্গপ্রতিষ্ঠান। এর আগে মূল প্রতিষ্ঠান বার্জার পেইন্টস একই অর্থনৈতিক অঞ্চলে ৪০ একর জমি বরাদ্দ পেয়েছে, যেখানে আগামী দুই মাসের মধ্যে আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, "জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর নতুন এই বিনিয়োগ আমাদের অর্থনৈতিক অঞ্চলের ওপর বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। দ্রুত ও বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিত করতে বেজা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কাজ করছে, যাতে বিনিয়োগকারীরা স্বল্প সময়ে শিল্প স্থাপন ও উৎপাদন শুরু করতে পারেন।"

জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের পরিচালক এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, "জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের রং শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাতকে আরও শক্তিশালী করতে চায়।" বেজার বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করে তিনি একই সঙ্গে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইউটিলিটি সেবা ও নীতিগত কিছু জটিলতা দ্রুত সমাধানের আহ্বান জানান।

চুক্তিতে জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের পক্ষে পরিচালক রূপালী হক চৌধুরী এবং বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ স্বাক্ষর করেন। এ সময় বেজা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১৩ জুলাই, ২০২৬,  9:46 PM