ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাহুবলে ডিবির অভিযান: পিকআপসহ ১০৫ বোতল মদ জব্দ, আটক ১

#
news image

হবিগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৪টার দিকে জেলার বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

আটককৃত মাদক কারবারির নাম মো. কাউসার (২১)। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার আব্দুল নূরের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত তৎপরতার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো. তারিকুল ইসলামের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস দল বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনের সড়কে বিশেষ চেকপোস্ট বসায়। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে একটি সন্দেহভাজন মিনি পিকআপ গাড়িকে থামিয়ে তল্লাশি করা হলে গাড়িটি থেকে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (বিদেশি মদ) উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের দায়ে কাউসারকে হাতেনাতে আটক এবং মাদক বহনে ব্যবহৃত মিনি পিকআপ গাড়িটি জব্দ করা হয়।

পুলিশের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত অবৈধ মদ এবং জব্দকৃত মিনি পিকআপ গাড়ির আনুমানিক সর্বমোট বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশ আরও জানায়, জেলাজুড়ে মাদকবিরোধী এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

১৪ জুলাই, ২০২৬,  9:22 PM