ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু

#
news image

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৪২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল।

আজ শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১১৯ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১০ হাজার ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চলতি জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৮ জন, যা এ বছরের একক মাস হিসেবে সর্বোচ্চ। এর আগে জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এ পর্যন্ত মোট ৯ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, বিগত ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এতে প্রাণ হারিয়েছিলেন মোট ৪১৩ জন।

নিজস্ব প্রতিবেদক :

১৮ জুলাই, ২০২৬,  9:33 PM