গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা
ইমন খান, গাজীপুর প্রতিনিধি :
২৭ জুলাই, ২০২৬, 5:47 PM

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় এ বাজেট পেশ করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। একই সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
ঘোষিত বাজেট অনুযায়ী মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা এবং মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থবছর শেষে সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
প্রস্তাবিত বাজেটের আয়ের খাতের মধ্যে প্রারম্ভিক স্থিতি হিসেবে রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। এ ছাড়া বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অন্যদিকে ব্যয়ের প্রধান খাতের মধ্যে বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা এবং পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব ধরা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছিল ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় হয়েছিল ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট অনুযায়ী প্রারম্ভিক সমাপনী স্থিতি ছিল ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় জানানো হয়, নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানীয় জল সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট মেগা প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে এ বছর বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “এবারের বাজেট মূলত একটি জনকল্যাণমুখী বাজেট। নগরকে আধুনিক, সবুজ ও পরিচ্ছন্ন (গ্রিন ও ক্লিন) সিটিতে উন্নীত করতে সুনির্দিষ্ট নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাজেটে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, শিক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানমের সভাপতিত্বে বাজেট সভায় জিসিসির সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, বিভিন্ন ওয়ার্ডের সচিব, কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।