ঢাকা ০২ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ওমানের উপকূলে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকার ক্ষতিগ্রস্ত ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি ওয়েস্ট ইন্ডিজের সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল নারীবাজি ও দালালিই মূল কাজ, আ’লীগ নেতা বেটি ফারুক এখন মানবাধিকার কর্মী ! গাজীপুরের বাসন ভূমি অফিসের বিতর্কিত কর্মকর্তা জাফর ইকবাল গ্রেপ্তার সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি হারুন, সম্পাদক অশেষ খুলনার বিআইডিসি রোডে ‘স্বপ্নপুরী’ ও ‘নোমান এয়ার’ ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন

ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

#
news image

গ্রাহক ও বিক্রেতাদের জন্য নিরাপদ, সহজ এবং সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা নিশ্চিত করে ক্যাশলেস অর্থনীতি গঠনে ‘বাংলা কিউআর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন বক্তারা।

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গত ২৯ জুলাই হবিগঞ্জ টাউন হলে ‘বাংলা কিউআর’ বিষয়ে একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এ আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক। সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন বলে শনিবার (১ আগস্ট) ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের রিজিওনাল হেড রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন।

সভায় ‘বাংলা কিউআর’-এর ব্যবহার, সুবিধা ও সম্ভাবনা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।

আলোচনায় বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’-এর ব্যাপক ব্যবহার নগদ অর্থের ব্যবহার কমাবে, ব্যবসায়ীদের জন্য পেমেন্ট গ্রহণ সহজ করবে, লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ব্যবসার হিসাব-নিকাশ আরও কার্যকর করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত এ উদ্যোগ থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় উদ্যোক্তাদের মাঝে ‘বাংলা কিউআর’ স্ট্যান্ডি ও স্টিকার বিতরণ করেন, যা ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করছে। ‘বাংলা কিউআর’-এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি, নতুন মার্চেন্ট যুক্ত করা, জনসচেতনতা সৃষ্টি এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়াতে ব্যাংকটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৬,  5:24 AM