ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর, সহযোগীদের ৫ দিন

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া তার পাঁচ সহযোগীকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

আজ রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ রিমান্ড শুনানির শুনানি শেষে এই আদেশ দেন।

জেলার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, ফটিকছড়ির জামাল হত্যা মামলায় ডেভিড ইমনের ৫ দিন এবং অস্ত্র আইনের মামলায় আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার পাঁচ সহযোগীকেও ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এর আগে গত ২৯ জুলাই রাতে ভারতে পালানোর সময় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় ডেভিড ইমনসহ ছয়জনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। রাউজান, রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম নগরের একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম প্রতিনিধি :

০২ আগস্ট, ২০২৬,  11:20 PM