ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দুষ্টের দমনে কঠোর হতে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

#
news image

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, “পুলিশকে দুষ্টের দমনে অত্যন্ত কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে।” আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি অপতথ্য, গুজব ও সাইবার অপরাধ দমনের পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি, মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থার তাগিদ দেন। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যা, জনহয়রানি ও মিথ্যা মামলা বন্ধে গৃহীত পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল সুদৃঢ় করা এবং প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  8:18 PM