ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে পিংনা বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু হানিফার (হানিফ) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.টি.এম. রুহুল আমিন বেগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজামেল হক, শিক্ষক ইমরুল কায়েস, পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়না, পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েতুল ইসলাম (অপু), ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান এবং ছাত্রদল সভাপতি তমাল মিয়া। অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষেও অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আইয়ুব আলী।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করতে অভিভাবকদের নিবিড় নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বর্তমানে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৭৩৩ জন শিক্ষার্থী এবং ২৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৫৭ জন অংশ নিয়ে ৯৮ জন উত্তীর্ণ হয়; পাসের হার ৬২.৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে চারজন শিক্ষার্থী। পাসের হার ও ফলাফলের গুণগত মান আরও বাড়াতেই এ সভার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  8:33 PM