ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টঙ্গীতে পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীর বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ

#
news image

মাদক ব্যবসায়ী নির্মূলের নামে সাধারণ মানুষের বসতঘর ভাঙচুর ও উচ্ছেদের প্রতিবাদ এবং পুর্নবাসনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন হাজী মাজার বস্তির বাসিন্দারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাজী মাজার ইউনিটের বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বস্তিবাসীরা একটি বিক্ষোভ মিছিল বের করে টঙ্গী বাজার ও স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের ওপর অবস্থান নেন। সেখানে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ করে রাখলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েন হাজারও যাত্রী ও সাধারণ মানুষ।

আন্দোলনকারীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় চাপিয়ে পুরো বস্তির সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে। আন্দোলনকারী ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মো. জিয়া ও বস্তিবাসী আলকাস, রাজু, মহলা বেগমরা জানান, প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিলে তাদের পূর্ণ সমর্থন রয়েছে, তবে কোনো ধরনের পুনর্বাসন ছাড়া নিরীহ নারী, শিশু ও নিম্নআয়ের মানুষকে উচ্ছেদ করা অমানবিক।

পরবর্তীতে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তিবাসীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দিলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  8:38 PM