ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

গাজীপুরে আন্দোলনে যোগ না দেওয়ায় কারখানায় বহিরাগত শ্রমিকদের হামলা

#
news image

আন্দোলনে কারখানাটির শ্রমিকেরা যোগ দেননি। এর জের ধরে অন্য কারখানার শ্রমিকেরা ওই কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায়। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।
 
ওই ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হামলায় দুজন শ্রমিক আহত হয়েছেন। ওই ঘটনার পর আজ আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানান, উপজেলার তেলিচালা, কামরাঙ্গারচালা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আশপাশের কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দেওয়ার দাবি জানান। 
 
এ সময় শ্রমিকেরা কামরাঙ্গিরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানায়। কিন্তু শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ না দিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বহিরাগত শ্রমিকেরা চলে যান।
 
ওই ঘটনার জের ধরে তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা চালান। তাঁরা প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কারখানার গার্মেন্টস ভবনের গ্লাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র, যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় দুজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কারখানায় হামলা–ভাঙচুরের ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
 
কারখানার নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার মোহাম্মদ কামাল বলেন, ‘গতকাল বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক করা হয়েছিল। এর জেরে আজ এটিএস কারখানাসহ অন্য বহিরাগত শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা চালিয়েছেন। প্রতিহত করতে গেলে আমাদের ওপরও হামলা হয়। পরে তাঁরা গেট ভেঙে ভেতরে ঢোকেন। কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
 
খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এর সঙ্গে আরও নানা ধরনের কারণও থাকতে পারে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
 
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম মঙ্গলবার শ্রমিকেরা আন্দোলন করেন। ওই শ্রমিকদের সঙ্গে ল্যাভেন্ডার গার্মেন্টসের শ্রমিকেরা যোগ দেননি। এ কারণে আজ বহিরাগত শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। কারখানায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিনিধিঃ

২৩ জানুয়ারি, ২০২৫,  12:01 AM