ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

রংপুরকে ১৭১ রানের টার্গেট দিলো রাজশাহী

#
news image

ব্যাটার ইয়াসির আলির ঝড়ো হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৭১ রানের টার্গেট দিয়েছে দুর্বার রাজাশাহী। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে রাজশাহী। ইয়াসির ৩২ বলে ৬০ রান করেন।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। ৪টি চারে ১২ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেন ওপেনার মোহাম্মদ হারিস। 

এরপর মারমুখী মেজাজে ২৯ বলে ৫২ রানের জুটি গড়েন সাব্বির হোসেন ও অধিনায়ক এনামুল হক। ২শ’র বেশি স্ট্রাইক রেটে ১৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানে বিদায় নেন সাব্বির। 

চার নম্বরে নেমে ডাক মারেন রায়ান বার্ল। সাব্বিরের পর বার্লকেও শিকার করেন রংপুরের স্পিনার খুশদিল শাহ। 

৭৬ রানে তৃতীয় উইকেট পতনের পর রাজশাহীর বড় সংগ্রহ ভিত গড়েন এনামুল ও ইয়াসির। এই জুটি ৫০ বলে ৭৬ রান যোগ করে। এরমধ্যে এই জুটিতেই ২টি চার ও ৬টি ছক্কায় ৩২ বলে ৬০ রান করে আউট হন ইয়াসির। 

২৮ বলে টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ইয়াসির। 

১৬তম ওভারে দলীয় ১৫২ রানে ইয়াসির ফেরার পর স্লগ ওভারে দ্রুত রান তুলতে পারেনি রাজশাহীর পরের দিকের ব্যাটাররা। ইনিংসের শেষ ২৫ বলে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান তুলে তারা। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানের পুঁজি পায় রাজশাহী। ২টি বাউন্ডারিতে ৩১ বলে ৩৪ রান করেন এনামুল। 

খুশদিল ৩১ রানে এবং আকিফ জাভেদ ২৩ রানে ২টি করে উইকেট নিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক :

২৩ জানুয়ারি, ২০২৫,  4:31 PM