ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নেত্রকোনায় স্বামীর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী

#
news image

নেত্রকোনা পৌর শহরের দক্ষিণ সাতপাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর চার ঘণ্টা পর হার্ট অ্যাটাকে তার স্ত্রী রীনা পারভীনের মৃত্যু হয়েছে। 

গতকাল (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জানাজা শেষে কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।

মারা যাওয়া রফিকুল ইসলাম রফিকুল জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার মৃত নূরুল হক মাষ্টারের ছেলে। তিনি খালিয়াজুরি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক ছিলেন এবং তাঁর স্ত্রী রিনা বেগম গৃহিণী ছিলেন। এই দম্পতি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সানি এবং মেয়ে ফাতেমা তুজ জহুরা জেনীর মা-বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে করেন স্ত্রী রীনা পারভীন। পরে তাকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) প্রেরণ করেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রীনা পারভীন মারা যান।

রফিকুল ইসলামের প্রতিবেশী রুবেল তালুকদার বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে রফিকুল ইসলামের মরদেহ বাসায় নিয়ে এলে তাঁর স্ত্রী রিনা বেগম মৃত স্বামীর খাটিয়া ধরে কান্নায় ভেঙে পড়েন ও চিৎকার করে বলেন, 'তুমি লাশের খাটিয়ায় শুইয়া আছো কেন? আমারে রাইখ্যা তুমি কই যাও?' এসব কথা বলেই তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনিও মারা যান।

রফিকুলের ছোট ভাই পান্না ইসলাম বলেন, 'ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ভাবিও স্ট্রোক করে মারা যান। ভাই ও ভাবি পরস্পরকে খুবই ভালোবাসতেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে।'

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তাঁর স্ত্রী মারা যাওয়ার বিষয়টি তিনিও শুনেছেন। রফিকুলের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :

২৫ জানুয়ারি, ২০২৫,  2:42 AM