ঢাকা ১১ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) রাত আড়াইটার দিকে সরিষাবাড়ী থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শেখ রাসেল উপজেলার ঢুরিয়ার ভিটা মধ্যপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ রা অক্টোবর সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় (মামলা নং-০১) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে শেখ রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার একটি মিছিল আরামনগর বাজার থেকে বের হয়ে শিমলাবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, শেখ রাসেল সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী লোহার পাইপ, রামদা ও ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মিছিলটি সেখানে পৌঁছামাত্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এতে আন্দোলনকারী অনেকেই আহত হন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। স্থানীয় তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শেখ রাসেলের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।”
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১১ জুন, ২০২৬,  9:38 PM