ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

অপহত  ১৫ জন টেকনাফের পাহাড় থেকে উদ্ধার, গ্রেফতার ২

#
news image

টেকনাফের পাহাড়ি অরণ্য  থেকে ১০ রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে থানা পুলিশ।  আটক করা হয়েছে দুই অপহরণকারীকে
 
শুক্রবার দুপুরে টেকনাফের বাহারছড়ার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনের পাহাড়ের চূড়া থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা। অপহৃতদের ৬ জন শিশু।
 
গ্রেফতার আসামিরা হলো– মোহাম্মদ হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)। দুজনই টেকনাফের কচ্ছপিয়া করাচিপাড়ার বাসিন্দা।
 
পুলিশ সূত্র জানায়, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের আটকে রাখে।
 
এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।’
 
উদ্ধার ভিকটিমদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মুহাম্মদ গিয়াসউদ্দিন নিশ্চিত করেছেন উদ্ধারকৃত ১৫ জনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর স্বজনদের কাছে ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে।আর আটক ২ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনী প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।আরো অধিকতর তথ্য উপাত্ত জানার প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হবে।

কক্সবাজার  প্রতিনিধি :

২৫ জানুয়ারি, ২০২৫,  2:55 AM