ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

বাগেরহাটে বিএনপির কমিটি গঠন নিয়ে  হামলায় আহত ৫, ব্যালট বাক্স ছিনতাই

#
news image

মোংলায় ব্যালট পেপারের মাধ্যমে পৌর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এমনকি ভোট গ্রহণের শেষ পর্যায়ে পৌর ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্র্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
 
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টার দিকে দলের প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার ছেলেসহ ৫ জন আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা।
 
এদিকে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দলের প্রতিপক্ষরা।
ঘটনাস্থলে থাকা পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. নাসির আহমেদ মালেক বলেন, এসব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
 
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
 
বাগেরহাট প্রতিনিধি ঃ

২৬ জানুয়ারি, ২০২৫,  2:10 PM