চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
০৮ জুন, ২০২৬, 10:31 PM

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার থেকে মীরেরহাট সংযোগ সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ চরম ধীরগতিতে চলায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় ও সাধারণ পথচারীরা। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রতিনিয়ত ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের মনে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাখার ও মীরেরহাটের সংযোগকারী এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তবে দীর্ঘদিন আগে সড়কের সংস্কার কাজ শুরু হলেও তার গতি অত্যন্ত মন্থর। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং কাজের ধীরগতির কারণে সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখা হয়েছে, যার ফলে পুরো রাস্তাটি এখন ধুলাবালি এবং খানাখন্দে রূপ নিয়েছে। রাস্তা খানাখন্দে ভরা থাকায় রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ জরুরি সেবার যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। শুষ্ক মৌসুমে রাস্তা থেকে ওড়া অতিরিক্ত ধুলার কারণে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী এবং পথচারীরা শ্বাসকষ্টসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। চাখার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের প্রতিদিন চরম দুর্ভোগ পার হয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় এক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, "রাস্তা কাটার পর মনে হয়েছিল দ্রুতই কাজ শেষ হবে। কিন্তু মাসের পর মাস পার হয়ে গেলেও কাজের কোনো অগ্রগতি নেই। আমাদের প্রতিদিনের চলাচল এখন নরক যন্ত্রণার মতো হয়ে দাঁড়িয়েছে।"
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই কাজের তদারকি বাড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশ দেন। বর্ষা মৌসুমের আগেই যদি এই রাস্তার কাজ শেষ না হয়, তবে এই ভোগান্তি আরও কয়েক গুণ বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসন করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী মহল।