ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কাল রংপুরের মুখোমুখি রাজশাহী

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

চট্টগ্রাম পর্বের শেষ দিন রংপুরকে ২৪ রানে হারিয়ে চমক দেখায় রাজশাহী। কারণ লিগ পর্বে নিজেদের প্রথম আট ম্যাচই জিতে অপরাজেয় ছিলো রংপুর। নবম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পায় রংপুর।  

রংপুরের বিপক্ষে জয়ে প্লে-অফের দৌড়ে ফিরে আসে রাজশাহী। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ফিরতি লেগের ম্যাচটি রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে রাজশাহী।

এদিকে জয়ের ধারায় ফিরতে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবে রংপুর। প্লে-অফ নিশ্চিত হয়ে গেলেও লিগ পর্বে নিজেদের বাকী ম্যাচগুলোতে জয়ের বৃত্তেই থাকতে চাইবে তারা। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে প্লে-অফের দৌড়ে বেশ এগিয়ে বরিশাল। সিলেটের বিপক্ষে জিতলে রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা করে নিবে বরিশাল।

৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বরিশালের বিপক্ষে জিততেই হবে সিলেটকে। দশম ম্যাচে হেরে গেলে প্লে-অফে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে যাবে সিলেটের।

নিজস্ব প্রতিবেদক :

২৬ জানুয়ারি, ২০২৫,  3:12 PM