ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

সংস্কার কার্যক্রম শেষে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর : উপদেষ্টা মাহফুজ আলম

#
news image

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা সংস্কার কার্যক্রম শেষে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবো।

আজ শনিবার সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সরকারি কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্র-জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারী করার আর দরকার নেই। হাসিনার তাবেদারী করার যে প্রক্রিয়া সেটিকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমরা কারো কাছে আর মাথানত করব না। ওয়ান ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে বলব, আমরা যারা বাংলাদেশপন্থী ফ্যাসিবাদবিরোধী শক্তি আছি; তারা সরকারকে সহযোগিতা করি সংস্কারগুলো করার জন্য। সংস্কার কার্যক্রম শেষে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করব।

তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই। আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। তাদেরকে বিচারের আওতায় এনে শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।

উপদেষ্টা বলেন, অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছে। খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই।

সংবর্ধনা শেষে উন্নয়ন কার্যক্রম নিয়ে উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক :

২৬ জানুয়ারি, ২০২৫,  3:21 PM