ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

#
news image

জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত নদী তীরের ভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, প্রথমদিনে ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত ১০ একর এলাকায় গড়ে ওঠা তিনশতাধিক অবৈধ পাকা ঘর, দোকানঘরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া, তিনি আরও বলেন, "এ অভিযান চলবে আগামী চার দিন। অভিযান শেষে এখানে ইকো পার্ক তৈরি করা হবে। গত ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল। নদীর জায়গা রক্ষায় এ অভিযান নিয়মিতভাবে চলবে।"

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান অভিযানে অংশ নেন

নিজস্ব প্রতিবেদক :

২৬ জানুয়ারি, ২০২৫,  3:47 PM