ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

বিপিএল শেষ টপলির

#
news image

ডান হাঁটুর হাইপার এক্সটেনশন ইনজুরি কারণে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ছিটকে গেছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার ইংল্যান্ডের রিপ টপলি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। দলের পক্ষ থেকে আরও জানানো হয় ডান হাঁটুঁর ইনজুরি ছাড়াও হ্যামস্ট্রিং ও কুঁচকির ইনজুরিতে ভুগছেন ৩০ বছর বয়সী টপলি। 

এবারই প্রথম বিপিএলে খেলতে আসেন টপলি। সিলেটের হয়ে ৭ ম্যাচে ৯.৭৫ ইকনোমি রেট এবং ৬৩ গড়ে মাত্র ৪ উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে ৩০টি ওয়ানডে, ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন টপলি। ২০১৫ সালে অভিষেকের পর দেশের হয়ে গত বছর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। 

টপলির আগে সিলেট পর্ব শেষ হবার পর কুঁচকির চোট নিয়ে বিপিএল ছেড়েছেন সিলেটের স্পিন অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল। গত ১৫ জানুয়ারি বাংলাদেশ ছেড়ে গেছেন কর্নওয়াল।

নিজস্ব প্রতিবেদক :

২৭ জানুয়ারি, ২০২৫,  5:06 AM