ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ট্রেন বন্ধে কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়

#
news image

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশের মতো জেলায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

গতকাল সোমবার রাত ১২টা থেকে শুরু হয় এ ধর্মঘট। ফলে ভোগান্তিতে পড়েছেন ট্রেনে চলাচল করা যাত্রীরা। 

স্টেশনে এসে ট্রেন বন্ধের খবর শুনে অনেকে চলে এসেছেন বাসস্ট্যান্ডে। জরুরি প্রয়োজন না হওয়ায় অনেকে ফিরে গেছেন বাড়িতে।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রীদের ভিড়ের চিত্র লক্ষ্য করা গেছে। 

বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারের শ্রমিকরা বলছে সাধারণ অন্যদিনের তুলনায় কিছুটা যাত্রী চাপ বেড়েছে।

ট্রেন বন্ধ থাকায় স্টেশন থেকে ফিরে এসেছেন সোমা আক্তার নামে এক যাত্রী। তিনি জানান, ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিলাম। স্টেশনে গিয়ে দেখি ট্রেন বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে তাই বাসস্ট্যান্ডে চলে এসেছি। এখন বাসে যেতে হবে।

গাইডাল বাসস্ট্যান্ডে থেকে সায়েদাবাদ ও গুলিস্তানগামী যাতায়াত প্রাইভেট লিমিটেড বাসের কাউন্টার মাস্টার বাশার জানান, অন্য সাধারণ দিন সকাল ১০ থেকে ১২টায় বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত। কিন্তু আজকে অলরেডি ১৬ টি বাস ঢাকার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করেছে। সকল বাসে যাত্রী ছিল পরিপূর্ণ।

অনন্যা স্পেশাল সার্ভিসের কাউন্টার মাস্টার শাহজাহান জানান, অন্যান্য দিনের তুলনায় কিছুটা চাপ রয়েছে। 

সকাল থেকে এ পর্যন্ত ১৬ টি বাস গাইডাল বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

রেলস্টেশনের মাস্টার খলিলুর রহমান জানান, সকাল থেকে কিশোরগঞ্জ স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ৫টি ট্রেন কিশোরগঞ্জ থেকে আসা যাওয়ার কথা ছিলো। যারা অগ্রিম টিকিট কেটেছিল তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি :

২৮ জানুয়ারি, ২০২৫,  2:34 PM