ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

প্লে-অফে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে কাল রংপুরের মুখোমুখি চট্টগ্রাম

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও চট্টগ্রামের ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে চট্টগ্রাম। রংপুরের বিপক্ষে জিতলে, প্লে-অফের পথে এক ধাপ এগিয়ে যাবে তারা। তবে হেরে গেলেও প্লে-অফে আশা বেঁচে থাকবে চট্টগ্রামের।

লিগ পর্বে চট্টগ্রাম শেষ দুই ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের বিপক্ষে। লিগ পর্বের প্রথম দেখায় রংপুরের কাছে ৩৩ রানে হেরেছিলো চট্টগ্রাম।

১০ ম্যাচে সমান ১৬ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুটি স্থানে আছে রংপুর এবং ফরচুন বরিশাল। রান রেটে এগিয়ে শীর্ষে আছে রংপুর। টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিলো রংপুর।

প্রথম আট ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছে রংপুর। চট্টগ্রামকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া রংপুর।

দিনের অন্য ম্যাচে একই মাঠে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। প্লে-অফ নিশ্চিত করলেও ঢাকার বিপক্ষে ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না বরিশাল। কারন টেবিলের শীর্ষ দুটিস্থানে থাকতে মরিয়া বরিশাল।

১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে ঢাকা। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ দুই ম্যাচে তো জিততেই হবে ঢাকাকে। সেই সাথে রাজশাহী, চট্টগ্রাম, খুলনার ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

কাল বরিশালের কাছে হেরে গেলে সিলেট স্ট্রাইকার্সের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিবে ঢাকা।

লিগ পর্বের প্রথম দেখায় বরিশালের কাছে ৮ উইকেটে হেরেছিলো ঢাকা।

নিজস্ব প্রতিবেদক :

২৮ জানুয়ারি, ২০২৫,  8:56 PM