ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

#
news image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে ৫ সদস্যের কমিটির বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড আহতদের খোঁজ-খবর রাখবেন এবং সার্বিক চিকিৎসার ব্যবস্থা করবেন। জুলাই বিপ্লবে আহতরা যাতে কোনোভাবেই অবহেলার শিকার না হন সে লক্ষেই এই বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বাসসকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য ৫ সদস্যের চিকিৎকদের নিয়ে একটি কমিটির বোর্ড গঠন করা হয়েছে।

কমিটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোখলেচুর রহমানকে আহ্বায়ক, ডা. মো. তোফায়েল হোসেন, ডা. আশফাকুর রহমান, ডা. মো. আব্দুল হাদী ও ডা. মো. আতিকুজ্জামানকে সদস্য করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকত আলী বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি সেই জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। ছাত্ররাই হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আর তাই আমরা রংপুর মেডিক্যালের চিকিৎসকদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেছি যাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে ৩৯ জনের আহতের লিস্ট আমরা পেয়েছি, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও যাবতীয় পরমর্শ দেওয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয় নয় রংপুরে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের খোঁজ-খবর রাখবে এই মেডিকেল বোর্ড।

নিজস্ব প্রতিবেদক :

২৮ জানুয়ারি, ২০২৫,  9:04 PM